জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল, উত্তেজনায় ভরা ছিল পুরো গ্যালারি। তবে সেই ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। যদিও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকের চেষ্টা করে বাংলাদেশ, রীতিমতো নাভিশ্বাস উঠে যায় র্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের। শেষ পর্যন্ত যদিও জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। এই হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা, কারণ এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার সমীকরণ এখন আরও কঠিন হয়ে পড়েছে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও ফিরতে পারেনি। ডিফেন্ডার তারিক কাজীর নেওয়া হেডটি যদি বার স্পর্শ না করে সামান্য নিচ দিয়ে যেত, তাহলে ম্যাচটা ড্র হতে পারত। এদিকে হারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলের খেলায় সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে।’ এদিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, 'যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।'
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।