ঈদুল ফিতরের আনন্দে যখন ঘরে ফিরছেন দেশের মানুষ, তখন জাতীয় দলের ফুটবলাররা ব্যস্ত মাঠে। পরিবারের সঙ্গে ঈদ না কাটানোর আক্ষেপ থাকলেও, সেটিকে জয়ের আনন্দে ভোলাতে চান তারা। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ভিয়েতনাম। এই দুই ম্যাচ সামনে রেখে কোচ হাভিয়ের কাবরেরা-র দল অনুশীলন শুরু করেছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। অনুশীলনের আগে মিডফিল্ডার শেখ মোরসালিন বলেন, ‘আমরা ত্যাগ করছি, পরিবারের সঙ্গে ঈদ করতে পারছি না। তবে চেষ্টা থাকবে যেন ভালো ফল এনে দেশের মানুষকে খুশি করতে পারি।’ গত নভেম্বরে ভারত-কে ২২ বছর পর হারানোর ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন মোরসালিন। বড় দলের বিপক্ষে পারফর্ম করার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চান তিনি। তার ভাষায়, ‘আমার প্রথম লক্ষ্য দলকে জেতানো। সুযোগ পেলে অবশ্যই গোল করার চেষ্টা করব, তবে দলের সাফল্যই সবার আগে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।