BD Highlights
খেলা

সেনাবাহিনীকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

সেনাবাহিনীকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

স্বাধীনতা কাপে ঢাকা আবাহনী সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিল বসুন্ধরা কিংস। তাই স্বাধীনতা কাপের সেমিতেই দেখা মিলছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইয়ের। মঙ্গলবার শেষ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ১-২ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনায় প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য দেখায় বসুন্ধরা কিংস। তবে গোলের তালা ভাঙে ম্যাচের ৩৩ মিনিটে। মিগেল দামাসেনার কর্নার থেকে হেডে গোলটি করেন ববুরবেক ইউলদাশেব। এগিয়ে থাকা বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ধাক্কা খায় স্বাগতিকরা। ৬১ মিনিটে আসরর গফুরভের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে পারেননি কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সেই ভুলের সুযোগ নিয়ে রঞ্জুর পাস থেকে সেনাবাহিনীকে সমতায় ফেরান ইমন। নিজেদের মাঠে কখনো হারের স্বাদ পায়নি কিংস। আজও সেই অভিজ্ঞতা হয়নি। ৭৭ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে জয়সূচক গোলটি এনে দেন দরিয়েলতন। এরপর বাকিটা সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেয় স্বাগতিকরা। আগামী ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হবে অস্কার ব্রুজনের দল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন