সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব : সুমাইয়া
সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব : সুমাইয়া
BD HIGHLIGHTS
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ। এবারের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। যদিও নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও ভয় পাইয়ে দেয়া যাবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে অস্ট্রেলিয়া ছাড়াও তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। বিশ্বকাপে খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শ্রীলঙ্কাতে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে চারটি টি-টোয়েন্টি খেলবেন সুমাইয়ারা। ৩-৯ জানুয়ারি হতে যাওয়া সিরিজটি খেলতে আজই দেশ ছাড়ছেন বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজ শেষে বিশ্বকাপে গিয়ে ১৮ জানুয়ারি বাছাইপর্ব পেরিয়ে আসা দল, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন বাংলাদেশের মেয়েরা। দেশ ছাড়ার আগে সুমাইয়া বলেন, 'আসলে আমাদের দল বেশ ভালো আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি তাহলে ভালো কিছুই হবে। আমি জানি আমাদের শক্তির জায়গা কোনটি। আমরা যদি আমাদের শক্তির জায়গা নিয়ে লড়াই করি তাহলে দিন শেষে ভালো কিছুই হবে।' 'আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাব।' বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মত ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম। স্ট্যান্ডবাই : আশরাফি ইয়াসমিন অর্থী, লেকি চাকমা, আরভিন তানি, মেহেরুন্নেসা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।