স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হার
স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হার
BD HIGHLIGHTS
জুনিয়র ডেভিস কাপ টেনিসে স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ০-২ ব্যবধানে হেরেছে সফরকারীরা। এ দিন ২-৬, ১-৬ গেমে এলিয়েনের বিপক্ষে হারেন কাব্য গায়েন। আরেক একক ইভেন্টে লুকের কাছে ১-৬, ৪-৬ গেমে হেরেছেন তানভীর তুষার। দুই একক খেলায় হারায় দ্বৈত’র আর প্রয়োজন হয়নি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার স্থান নির্ধারণীতে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে জুনিয়র ডেভিস কাপের আসর শেষ করল। এর আগে, গ্রুপ পর্যায়ে দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টেনিসে ভালো পারফরম্যান্স করছে জুনিয়র পুরুষ দল। বিশ্ব জুনিয়র টেনিসের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাইয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাহরাইনে এই অর্জনের কিছুদিন পরই মালয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপে বাংলাদেশ কোয়ার্টারে উঠেছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।