হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা
প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। রবিবার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই পর্বের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে দলটি। গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ শুধু সেমিফাইনালই নিশ্চিত করেনি, পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও জাগিয়ে তুলেছে। বাছাই পর্ব থেকে শীর্ষ চারটি দল এশিয়ান গেমসে অংশ নেবে, আর সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই সেরা চারে জায়গা করে নিয়েছে। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে দলটি। তবে দ্রুতই ঘুরে দাঁড়িয়ে ১০ মিনিটে সমতা ফেরান নাদিরা এমা। এরপর ৩৯ মিনিটে কনা আক্তারের গোল দলকে এগিয়ে দেয়। বাকি সময় দারুণভাবে খেলেই ২-১ ব্যবধান ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তন্নি খাতুন। উল্লেখ্য, এই বাছাই পর্বেই প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ নারী হকি দল। অভিষেকেই এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে জায়গা করে নিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। এদিকে গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হিসেবে সেমিফাইনাল খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর, আর রানার্সআপ হলে মুখোমুখি হতে হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।