BD Highlights
খেলা

হামজাকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

হামজাকে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জওহরলাল নেহরু স্টেডিয়ামের মূল ফটকের অনেকটা দূরে আটকে দিলেন নিরাপত্তারক্ষী। স্মিত হাসি দিয়ে বললেন, মিডিয়ার প্রবেশ নিষেধ? কেন? এ প্রশ্নের উত্তর জানা নেই। জানে ওপরের কর্তা-ব্যক্তিরা। শিলংয়ের এ মাঠেই কাল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এ ম্যাচ ঘিরে উত্তাপের শেষ নেই। হামজা চৌধুরী আর জামাল ভূঁইয়ারা জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে বাংলাদেশের আত্মবিশ্বাস ভেঙে দিতে সুনীল ছেত্রীদের দলে ফিরিয়ে চোখ রাঙাচ্ছে ভারতীয় দল। এতটুকুতেই তো আর থেমে নেই! এখানে চলছে লুকোচুরির খেলা। সঙ্গে মেঘ-বৃষ্টি-রোদের খেলা তো আছেই! ভারতীয় সাংবাদিকদের একটা দল নিয়মিত অনুসরণ করে চলেছে বাংলাদেশের অনুশীলন। গতকালও হামজা-জামালদের অনুশীলনের প্রথম ভাগে কড়া নজর রেখেছেন তারা। তবে ভারতীয়দের অনুশীলন কখন হয়, তাও জানার উপায় নেই। এমনকি বাংলাদেশের টিম অফিশিয়ালরাও বিষয়টা সম্পর্কে অন্ধকারে। গতকাল একবার জানা গেল, ভারতীয় দল অনুশীলন করবে বিকালে। পরে দেশটির সাংবাদিকরা বললেন, সুনীল ছেত্রীরা অনুশীলনই করেননি। কিন্তু জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের কাছ থেকেই জানা গেল, সুনীল ছেত্রীরা অনুশীলন সেরে নিয়েছেন ম্যাচ ভেন্যুতেই। এতক্ষণে গোমর ফাঁস হলো! এ কারণেই কড়াকড়ি ছিল স্টেডিয়ামের আশপাশে! শিলংয়ে ভারতীয় দল এমন লুকোচুরির খেলাই খেলছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে তারা সত্যিকার অর্থেই গুরুত্ব দিচ্ছে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলটাকে বেশ চিন্তায় ফেলেছে। পাশাপাশি সতর্কও করে তুলেছে। কেবল ভারতীয়দের এ লুকোচুরির খেলাই নয়, শিলংয়ে বাংলাদেশের প্রতিপক্ষ অনেক। এখানকার আবহাওয়ার সঙ্গেই প্রথম লড়াইটা লড়তে হচ্ছে হামজাদের। গতকাল সকালে সূর্য উঠল পূর্ণ উত্তাপ নিয়ে। দুপুর গড়ানোর আগেই বদলে গেল চিত্র। অন্ধকার নেমে এলো মধ্য দুপুরে। মুষলধারে বৃষ্টি। থেমে থেমে চলল শিলাবৃষ্টিও। কনকনে ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দেয়। এই বৃষ্টি আর এই রৌদ্রের খেলায়ও জিততে হবে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন