BD Highlights
খেলা

হামজাকে নিয়ে ২৮ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা

হামজাকে নিয়ে ২৮ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) এ দল প্রকাশ করা হয়। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ১৪ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে। স্কোয়াডের খেলোয়াড়দের অনুশীলন ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। হামজা ৬ অক্টোবর, শমিত ক্যাম্পে যোগ দেবেন ৭ অক্টোবর। দুই ম্যাচের পর বাংলাদেশ ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মো. আবদুল্লাহ, ওমর সজীব। মিডফিল্ডার: মো. রিদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত শোম। ফরোয়ার্ড: শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম আল আমিন, মো. শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন