হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে শেখ মোরসালিনের গোলেই ২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় দল। শেষ পর্যন্ত সেই এক গোল ধরে রেখে মাঠ ছাড়েন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মোরসালিনের গোলের পর গ্যালারিতে তাঁর উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ উপস্থিত অতিথিদের সঙ্গে আলিঙ্গন করে আনন্দ ভাগাভাগি করেন। রেফারি শেষ বাঁশি বাজানোর পর ক্রীড়া উপদেষ্টা মাঠে নেমে খেলোয়াড়দের অভিনন্দন জানান। এরপর বাফুফে সভাপতি তাঁকে নিয়ে যান ড্রেসিংরুমে। ক্রীড়া উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ড্রেসিংরুমের সেই উদ্যাপনের ভিডিও পরে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের সঙ্গে নাচে–গানে উৎসবে মেতেছেন ক্রীড়া উপদেষ্টা, তাবিথ আউয়াল, মোস্তফা সরয়ার ফারুকী। এমন সময়ে ফুটবলাররা তাল মিলিয়ে ‘বোনাস চাই’ স্লোগান দেন। উচ্ছ্বসিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই আঙুল তুলে দলের জন্য দুই কোটি টাকা বোনাসের ঘোষণা দেন। ড্রেসিংরুম থেকে বের হয়ে স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ টিভি সাংবাদিকদের সামনেও তিনি একই ঘোষণা পুনর্ব্যক্ত করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।