কারাবাও কাপে লিগ ওয়ানের হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয় হাতছাড়া করেছে লিস্টার সিটি। দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হন দলের অধিনায়ক হামজা চৌধুরী। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিস্টার। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ক্যারিয়ারের দ্বিতীয় সিনিয়র গোলটি করেন হামজা। তবে মাত্র ১১ মিনিট পরই নিজের ডি-বক্সে অপ্রয়োজনীয় ফাউল করে বসেন তিনি, যা থেকে পাওয়া পেনাল্টিতে সমতায় ফেরে স্বাগতিক হাডার্সফিল্ড। লিস্টার গোলকিপার ইয়াকুব স্তোলারচিক প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে গোল করেন ড্যানিয়েল ভস্ট। ৬৯তম মিনিটে হ্যারি উইঙ্কসের বাঁকানো শটে আবারও এগিয়ে যায় লিস্টার, কিন্তু ৭৪তম মিনিটে ক্যামেরন আশিয়ার গোল ম্যাচে ফেরায় সমতা। নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায় লড়াই। পেনাল্টি শুটআউটে হাডার্সফিল্ড গোলকিপার লি নিকলস জর্ডান আইয়ু ও কেসি ম্যাকএটিয়ারের শট ঠেকিয়ে দেন, আর বিলাল এল খান্নুসের শট লাগে পোস্টে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে টাইব্রেকারে হেরে বিদায় নেয় গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া লিস্টার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।