বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমিফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেল টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বুধবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে ৫টি লোনাসহ ৫৯-১৯ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। শুরুতেই আধিপত্য বিস্তার করে আরদুজ্জামান, মিজানুর, আল-আমিনরা প্রথমার্ধেই ৩৫-২ পয়েন্টে এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটেই প্রথম লোনা তুলে নেয় তারা। ম্যাচ জুড়ে বাংলাদেশ এতটাই প্রভাব বিস্তার করে খেলেছে যে বাংলাদেশের পয়েন্ট যখন ২৫, তখন মাত্র ১ পয়েন্ট পায় আসিয়ান দেশটি। স্বাগতিকরা প্রথমার্ধে লোনা পায় তিনটি, দ্বিতীয়ার্ধে আরো ২টি। এর আগে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, তাতে ৩ ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট ৬, আর টানা দুই জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখল ইন্দোনেশিয়া, তাতে ৩ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৪। প্রথম ম্যাচের নৈপূণ্যের ধারাবাহিকতা রেখে আজও ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। তরুণ এই রেইডার প্রতিপক্ষের কাছ থেকে আনেন ১৮ পয়েন্ট। টানা তিন ম্যাচে সহজ জয়ে আত্মবিশ্বাসী কোচ জলিল জানান, ‘টানা তিন ম্যাচে সহজ জয় পেলেও গত দুই ম্যাচের চেয়ে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আরেকটু প্রতিদ্বন্দ্বীতা আশা করেছিলাম। সামনে আরো ম্যাচ এখনো বাকি আছে। দলকে অতি আত্মবিশ্বাসী হলেও চলবে না। আমরা টানা তিনবারের চ্যাম্পিয়ন। চতুর্থবারও আমরা চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।