অনূর্ধ্ব-১৮ বিভাগীয় টুর্নামেন্টে আগামীকাল খেলতে নামার কথা ছিল মহরম হোসেন মহিনের। কিন্তু তার আগেই আজ পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। বিভাগীয় টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা দক্ষিণ দলের হয়ে অনুশীলন করছিলেন মহরম। কিছুদিন ধরেই ফরিদপুরে দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন করে আসছিলেন বাঁহাতি স্পিনার। তবে হঠাৎ করে পেট ব্যথা ওঠায় ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তিও করানো হয় মহরমকে। তীব্র অ্যাসিডিটির সঙ্গে তার শরীরের আরো কিছু জটিলতা ধরা পড়লে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচার শেষে শুরু ভালোই বোধ করছিলেন মহরম। হঠাৎ করে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। কিন্তু আর সুস্থ হয়ে মাঠে ফিরতে পারলেন না তিনি। বরিশালের গৌরনদীতে বাড়ি মহরমের। বাবা একজন স্কুলশিক্ষক। মহরমের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।