BD Highlights
খেলা

৪০০ মিটারে টানা দশমবার জহিরের শ্রেষ্ঠত্ব

৪০০ মিটারে টানা দশমবার জহিরের শ্রেষ্ঠত্ব

৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের ৪০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন জহির রায়হান। ৪৭ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জহির। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ৪০০ মিটার স্প্রিন্টে প্রথম হলেও এটা সেরা টাইমিং হয়নি জহিরের। ২০১৯ সালে জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড ৪৬ দশমিক ৮৭ সেকেন্ডে গড়া স্বর্ণপদকটি ছিল ক্যারিয়ার সেরা টাইমিং। গত ৯ আসরের মতো এবারও এই ইভেন্টে সেরা হয়েছেন নৌবাহিনীর এই স্প্রিন্টার। নিজের সাফল্য নিয়ে জহির বলেন, ‘আগের দিন দুবার দৌড়েছি-হিট ও পরেরবার সেমিফাইনালে। আজ ফাইনাল হয়েছে। কিছুটা ধকল ছিল। এছাড়া সকালে আবহাওয়া অনুকূলে ছিল না। সবমিলিয়ে ক্যারিয়ার সেরা টাইমিং হয়নি। তবে টানা ১০মবার সেরা হতে পেরে আমি খুশি।’ ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার স্প্রিন্ট নিয়ে আগের দিন নাটক কম হয়নি। বদলে দিতে হয়েছে সূচি। এবার সর্বোচ্চ ৬টি হিটে অংশ নেন সর্বোচ্চ ৪৮ জন অ্যাথলেট। ৪০০ ছাড়াও জহির নামবেন ২০০ মিটার স্প্রিন্টে। সেখানেও নিজের দক্ষতা দেখানোর অপেক্ষায় তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন