অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে সাড়ে ৫৬ হাজার আসন বিক্রি
অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে সাড়ে ৫৬ হাজার আসন বিক্রি
BD HIGHLIGHTS
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শেষ দিনের মতো আগামী ৯ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর থেকে ১০ ঘণ্টায় সারাদেশে সাড়ে ৫৬ হাজারের বেশি আসন বিক্রি হয়েছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় সারাদেশে আন্তঃনগর ট্রেনের ৫৬ হাজার ৭২৮টি আসন বিক্রি হয়েছে। এছাড়া শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ২৯ হাজার ৬০৭টি আসন বিক্রি হয়েছে। এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিলের আসন বিক্রয় করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।