BD Highlights
জাতীয়

অনুমতি ছাড়াই শতাধিক গাছ কাটলেন বিএনপি নেতা

অনুমতি ছাড়াই শতাধিক গাছ কাটলেন বিএনপি নেতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অনুমতি ছাড়া প্রায় ১শ গাছ কাটার অভিযোগ উঠেছে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীনের বিরুদ্ধে। তিনি বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। গতকাল মঙ্গলবার বন বিভাগ অভিযান চালিয়ে গাছগুলোর ১৮০টি টুকরো জব্দ করেছে। কেটে ফেলা গাছগুলো ইউক্যালিপটাস ও আকাশমনি প্রজাতির বলে জানা গেছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কালীপুর রেঞ্জের ফরেস অফিসার মনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত চেয়ারম্যান কোন ধরনের অনুমতি ছাড়াই শতাধিক গাছ কেটেছেন। যে জায়গা থেকে গাছ কেটেছেন তা চা বাগানের জায়গা। আমরা অভিযান চালিয়ে গাছের টুকরো টুকরো অংশ জব্দ করে এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে বিধি মোতাবেক মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত চেয়ারম্যান আসহাব উদ্দীন বলেন, এটা আমার ব্যক্তি মালিকানধীন জায়গা। এখানে চা বাগানের কোন জায়গা নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন