অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে যে নতুন প্রজন্ম দেশপ্রেমিক। কিন্তু দুর্ভাগ্যবশত, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধেও গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শামা ওবায়েদ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির এ অভিযোগ করেন। দেশের জন্য সরকার ও বিরোধী দল উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যদি সরকারে থেকে কাজ করতে হয়, তাহলে অভিজ্ঞতা, সাহস, বুদ্ধিমত্তাও দরকার। বিএনপি এমন রাজনৈতিক দল, যারা ফেসবুকে রাজনীতি করে না। শামা ওবায়েদ আরও বলেন, শুধু 'বট বাহিনী' দিয়ে, স্ট্যাটাস দিয়ে মানুষকে ছোট করে, আজেবাজে কথা বলে 'ভাইরাল' হয়ে রাজনীতি হয় না। যদি ১৯৭১ সালে ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যম থাকত, তাহলে দেশ স্বাধীন হতো কি না, তা নিয়ে সন্দেহের কথা বলেন তিনি।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news