ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করার আট দিনের মাথায় জাহাজটির মালিকপক্ষকে ফোন দিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। গতকাল দুপুর ১টার দিকে ‘তৃতীয় একটি পক্ষের মাধ্যমে’ ফোনটি আসে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশনের কাছে। ফোনে শুধু আলাপ-আলোচনা হলেও কোনো ধরনের মুক্তিপণ কিংবা দাবির কথা জানায়নি দস্যুরা। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘ফোনে কিছু আলাপ-আলোচনা হয়েছে। মুক্তিপণের বিষয়ে কোনো কথা হয়নি। তবে এখন আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জিম্মিদশার অবসান হবে। মুক্তিপণ প্রক্রিয়ায় বিমা কোম্পানিসহ বিভিন্ন সংস্থা যুক্ত হবে ধীরে ধীরে। পুরো প্রক্রিয়া শেষ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে।’ বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘জলদস্যুদের যোগাযোগ শুরুর বিষয়টা ইতিবাচক। এ ফোনের মাধ্যমে আলোচনার পথটা তৈরি হয়েছে। মালিকপক্ষ ও বিমাকারী প্রতিষ্ঠান জলদস্যুদের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করি।’ গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজে ২৩ নাবিক রয়েছেন, যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জাহাজটি চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশনের। জাহাজটি ছিনতাইয়ের পর সোমালিয়া উপকূলে নিয়ে নোঙর করেছে জলদস্যুরা। এ সময়ের মধ্যে জলদস্যুদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন জাহাজটির মালিকপক্ষ। তবে জাহাজে থাকা নাবিকদের সঙ্গে পরিবার ও মালিকপক্ষের নিয়মিত যোগাযোগ ছিল। নাবিকরা বারবার অডিওবার্তায় মুক্তিপণ দিয়ে ছাড়ানোর আকুতি জানালেও জলদস্যুদের পক্ষ থেকে এ ধরনের কোনো দাবি এখন পর্যন্ত জানানো হয়নি। এ সময়ের মধ্যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও টহল হেলিকপ্টার জাহাজটি অনুসরণ করে জলদস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানালেও জিম্মিদের কারণে পিছিয়ে আসে। দীর্ঘ আট দিন অপেক্ষার পর গতকাল প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে জলদস্যুদের।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।