অবৈধ সীমান্ত অতিক্রমকারীদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তাঁদের দেশে প্রবেশের বিষয়ে সতর্ক করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দূতাবাসের বক্তব্যে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ এবং প্রাণহানির মতো ঘটনা বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অভিবাসনের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। শেষ কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশি ফেরত পাঠানো হয়েছে, যারা মূলত মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। প্রথম দিকে ফেরত আসা ব্যক্তিদের হাতে হাতকড়া ও শেকল পরানো হতো না। তবে ২ আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ সি-১৭ এ ৩৯ জন বাংলাদেশি ফেরত পাঠানো হয়, যার মধ্যে এক নারীও ছিলেন। এ সময় তাদের সবাইকে হাতকড়া ও পায়ে শেকল পরানো হয়েছিল। ফেরত আসা ব্যক্তিরা জানিয়েছেন, প্রায় ৬০ ঘণ্টার দীর্ঘ যাত্রার সময় তারা সবসময় হাতকড়া ও শেকলে বাঁধা অবস্থায় ছিলেন। এই সময় শুধু রুটি ও পানি খেতে দেওয়া হয়েছিল। মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, সীমান্ত অতিক্রমের ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালা অনুযায়ী দণ্ডনীয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।