BD Highlights
জাতীয়

অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জননিরাপত্তায় সব অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সম্মেলনে তিনি এই নির্দেশ দেন। এর আগে সকাল ১০টা ৫ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে শুভেচ্ছা জানানো হয়। লালগালিচায় সুসজ্জিত জিপগাড়িতে প্যারেড ও বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আনসার বাহিনীর প্রধান আমিনুল হক। পরে এক এক করে প্রধানমন্ত্রীকে বিভিন্ন কন্টিনজেন্ট দল অভিবাদন জানায়। এর আগে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় চারপাশ। এছাড়া কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি একাডেমি সংশ্লিষ্ট এলাকার সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন