অসময়ে তিস্তাপাড়ে বন্যার পদধ্বনি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
অসময়ে তিস্তাপাড়ে বন্যার পদধ্বনি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
BD HIGHLIGHTS
রংপুর বিভাগের চার জেলায় বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার ডালিয়া ব্যারাজের ৪৪টি গেট খোলা রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। তবে রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে ২৫ হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। উক্ত সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক-সীমায় প্রবাহিত হতে পারে এবং জেলাসমূহের সংশ্লিষ্ট চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। অপরদিকে, কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। শুক্রবার বেলা ৩টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৮৩ সেন্টিমিটার। সকাল ৬টায় ওই পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৭৬ সেন্টিমিটার। ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। অপরদিকে, কাউনিয়া পয়েন্টে সকাল ৬টায় পানির প্রবাহ ছিল ২৮ দশমিক ৭০ সেন্টিমিটার। বিকেল ৩টায় পানি বৃদ্ধি পেয়ে ২৮ দশমিক ৭৯ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। এদিকে, আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।