BD Highlights
জাতীয়

আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
ফেনী জেলার সেলোনিয়া ও মুহুরী নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার মুহরী ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা ও ধরলা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদীসমূহে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন এই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন এই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের হালদা, গোমতী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী একদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তবে তৃতীয় দিন বৃদ্ধি পেতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পেতে পারে এবং পরবর্তী চারদিন পানি সমতল হ্রাস পেতে পারে ও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচ দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। দেশের বিভিন্ন নদ-নদীর ১২৭টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টে পানি সমতল বৃদ্ধি, ৪৪টিতে হ্রাস পেয়েছে ও তিনটি স্টেশনে অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন