আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে তদন্ত কমিটি
আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে তদন্ত কমিটি
BD HIGHLIGHTS
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে এ কমিট গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারিগরি ত্রুটির কারণে বুধবার আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সকাল ৯টা ৪০ মিনিট থেকে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রাত ৮টা ২৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। ডিএমটিসিএল জানায়, ‘বিজয় সরণি ও ফার্মগেটের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টে ত্রুটি দেখা দেওয়ায় এ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।’ এদিকে, আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ব্রিফিং করবেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।