আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং ময়মনসিংহ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। ময়মনসিংহ জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। খান খনন শেষে দুপুর ২টায় যাবেন ত্রিশাল ডাকবাংলোয়। সেখান থেকে বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন। বিকেল ৫টায় তিনি ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। প্রধামন্ত্রীর আগমন ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলালের স্মৃতিবিজড়িত ত্রিশালে অনেক বছর পর এবার জাতীয় পর্যায়ে নজরুলের জন্মজয়ন্তী পালন করা হবে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে বসে মেলা। পাশাপাশি একই মাঠে নজরুল মঞ্চে দিনব্যাপী চলে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ত্রিশালবাসীকে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন। এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ত্রিশালবাসীর স্বপ্নপূরণে ব্যতিক্রম কিছু উপহার দেবেন বলে আশা করছি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news