BD Highlights
জাতীয়

আজ থেকে আদালতেও নতুন সূচি

আজ থেকে আদালতেও নতুন সূচি

পবিত্র রমজান উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের কার্যক্রম নতুন সূচিতে চলা শুরু হয়েছে। আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির অনুমোদনক্রমে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) আপিল বিভাগের কোর্টের সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত। আর অফিসের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে। হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে। অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে। অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে। অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন