BD Highlights
জাতীয়

আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন
সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তারা তালাবদ্ধ কর্মসূচিতে যাচ্ছেন। একইসঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা। মঙ্গলবার বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা আন্দোলনের নতুন ধাপ ঘোষণা করেন। তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিনেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই আরও কঠোর অবস্থানে যেতে হচ্ছে। সংগঠনটির তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। শিক্ষক নেতাদের দাবি, এই তিন দফা বাস্তবায়ন না হলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় স্থবিরতা আরও বাড়বে। তারা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন