BD Highlights
জাতীয়

আজ থেকে বন্ধ ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন

আজ থেকে বন্ধ ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন আজ থেকে আর চলবে না। বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষিপণ্যের দাম কমাতে নানা উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে চালু করে বিশেষ ট্রেন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া এই ট্রেনটি আজ থেকে বন্ধ হয়ে গেল। সুজিত কুমার বিশ্বাস জানান, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই শনিবার (২ নভেম্বর) থেকে ট্রেনটি আর চলবে না। তিনি জানান, গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়। এর আগে শনিবার (২৬ অক্টোবর) প্রথম যাত্রায় ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনো কৃষিপণ্য পায়নি। খালি অবস্থায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে ওইদিন রেলওয়ে কর্তৃপক্ষের ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা লোকসান হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন