BD Highlights
জাতীয়

আজ থেকে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু

আজ থেকে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে। বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আজ এই মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে। এছাড়া সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে। এদিন সকালে এ মামলার গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলার আসামি বেরোবির সাবেক ভিসি, রংপুর মেট্রাপলিটন পুলিশের কমিশনারসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে এরইমধ্যেই সরকারি খরচে চার জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জুন। আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন