BD Highlights
জাতীয়

আজ যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আজ বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য দুপুরের পর ৩ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তিতাস কর্তৃপক্ষ।


গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

 

এতে বলা হয়, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল ও শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন