যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ছবি ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করেছেন। বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অনুরোধ জানান আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ তার ফেসবুকে লেখেন, ‘ইতোমধ্যে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যানার এবং ফেস্টুন তৈরি করা হচ্ছে। যেটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা সকলে মিলেমিশে একটি নতুন এবং সত্যিকারের জনগণের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি। যেখানে নেতা নয়, নীতি বড় হবে। তাই, সকলকে আমার ছবি ব্যবহার করে ব্যানার এবং ফেস্টুন তৈরি করা থেকে বিরত থাকার আহ্বান করছি। যেসব ব্যানার করা হয়েছে সেগুলোও নামিয়ে ফেলার অনুরোধ করছি।’ সমন্বয়ক পরিচয়ে কেউ অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘ভুয়া সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে অনৈতিক কাজের চেষ্টা করারও অভিযোগ এসেছে। যেটা খুবই দুঃখজনক! সুতরাং, সমন্বয়ক পরিচয়ে কেউ যদি কোনোপ্রকার অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।