ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদে দেশে ফেরার জন্য এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নাগরিক নিবন্ধন করেছেন। প্রথম দফায় নারী, শিশু ও চিকিৎসার জন্য ইরানে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ৯০ জন বাংলাদেশিকে পাকিস্তানের তাফতান সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। এসব ব্যক্তির তথ্য পাকিস্তান সরকারের কাছে পাঠানো হয়েছে। এ উদ্দেশ্যে তাদের যাত্রাপথ, যানবাহন ও খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে দেশে আনার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “ইরানে অবস্থানরত এবং স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবর্তনের কার্যক্রম শুরু করেছে সরকার। পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।” পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশিরা তাফতান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন এবং সেখান থেকে করাচি হয়ে দুবাই ট্রানজিটের মাধ্যমে ঢাকায় পৌঁছাবেন। তবে পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হয়েছে। দেশে ফেরার বিষয়ে যে কোনো তথ্য বা সহায়তার জন্য হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: বাংলাদেশ দূতাবাস, তেহরান: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: +৮৮০১৭১২০১২৮৪৭
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।