BD Highlights
জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সাইফুল ইসলাম

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সাইফুল ইসলাম

অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম। সোমবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলমকে সরিয়ে দেওয়া হয়। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন