আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঈদের ছুটিকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিকালে কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
পরিদর্শন শেষে এ সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে। এ ছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ কিংবা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহক অসন্তোষ কমাতে আগাম প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও তথ্য প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এজন্য স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম ও মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান যথারীতি বন্ধ রাখতে হবে।
বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে ঈদকালীন সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।