BD Highlights
জাতীয়

উৎপাদনে ফিরল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

উৎপাদনে ফিরল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট
দীর্ঘ এক মাস পর পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ শেষে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। তিনি জানান, প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে কেন্দ্রটির দুই ইউনিট থেকেই মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন