BD Highlights
জাতীয়

উড়াল দেওয়ার দুই ঘণ্টা পর ফিরে এলো ফ্লাইট

উড়াল দেওয়ার দুই ঘণ্টা পর ফিরে এলো ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার ২ ঘণ্টা পরে ফিরে এসেছে। গতকাল শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার পর পাইলট দ্রুত বিমানটি ফিরিয়ে আনেন। বিমানবন্দর থেকে এটি সরিয়ে নেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারানো হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রেখে খাবার সরবরাহ করা হয়েছে। রাত যাপনের ব্যবস্থাও নেওয়া হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন