২০২৬ সালের একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবে। একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের আবেদন অনলাইনে গ্রহণ হবে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত চলবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে ১০ লাখ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে আবেদনকারী প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। এর মধ্যে ৫ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে নির্বাচিতরা তাদের নির্বাচন নিশ্চিত করতে পেরেছিলেন। ভর্তি নীতিমালা অনুযায়ী, ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদন ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন নিশ্চিত করতে শিক্ষার্থীদের ২৯ ও ৩০ আগস্ট সময় দেওয়া হয়েছে। এরপর ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। তৃতীয় ধাপের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর রাত ৮টায়, এবং ৪ সেপ্টেম্বর নির্বাচনের নিশ্চয়তা সম্পন্ন হবে। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর। একাদশে ভর্তি প্রক্রিয়া চলবে ৭–১৪ সেপ্টেম্বর পর্যন্ত, এবং ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।