সিলেটে এবার ধানক্ষেত বাড়ির উঠান থেকেও সাদাপাথর উদ্ধার হচ্ছে। তেমনটাই ঘটেছে সদর উপজেলায়। আরও প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। সেই সাথে সংশ্লিষ্ট একজনকে আটক করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি এয়ারপোর্ট থানা পুলিশ। সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী খোশনুর রুবাইয়াৎ। অভিযানে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। জানা যায়, সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও সালিয়া গ্রামে পরিচালিত অভিযানে, ধানক্ষেত এবং কারো কারো বাড়ির উঠান, পথের ধারে ঘাস লতাপাতায় লুকানো অবস্থায় এসব পাথর রাখা হয়েছিল। উদ্ধারকৃত পাথরগুলো সাদাপাথরের এবং সেগুলো যথাস্থানে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াত। এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার আব্দুল বাসেত সরকার জানান, আটক ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পাওয়ার সাথে সাথে তা জানানো হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।