এবার পদ্মা সেতু পাড়ি দিবে লোকাল ট্রেন, ১৪৫ টাকায় কুষ্টিয়া থেকে ঢাকা
এবার পদ্মা সেতু পাড়ি দিবে লোকাল ট্রেন, ১৪৫ টাকায় কুষ্টিয়া থেকে ঢাকা
BD HIGHLIGHTS
কুষ্টিয়ার উপর দিয়ে আগামী ১লা ডিসেম্বর থেকে আরো দুটি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা যাবে। এর মধ্যে একটি লোকাল ট্রেনও রয়েছে। এতে মাত্র ১৪৫ টাকায় ঢাকা যেতে পারবেন কুষ্টিয়া অঞ্চলের মানুষ। সব মিলিয়ে দিন-রাতে বিভিন্ন সময়ে ৪টি ট্রেনে অল্পসময়ে ও অল্প খরচে ঢাকা যাতায়াত করতে পারবেন তারা। মধুমতি এক্সপ্রেস ও নকশীকাথা মেইল ট্রেন দুটি কুষ্টিয়ার উপর দিয়ে আগে থেকেই চলাচল করতো। ১লা ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে চলে যাবে ঢাকা পর্যন্ত। কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ মো. সাইদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাথা মেইল ট্রেন কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ছাড়বে ভোর ৪টা ২৫ মিনিটে। থামবে কুষ্টিয়া নামে অন্য স্টেশনে, কুমারখালী ও খোকসাতেও। এটি ঢাকা পৌঁছাবে ৯টা ৪৭ মিনিটে। ফিরতি ট্রেন ঢাকা থেকে ছাড়বে বেলা ১১টা ৪০ মিনিটে, কুষ্টিয়া পৌঁছাবে বিকাল ৫টা ১৪ মিনিটে। এই ট্রেনে কুষ্টিয়া-ঢাকা শোভন শ্রেণির ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা মাত্র। যেখানে বাসে ঢাকা যেতে সর্বনিম্ন ভাড়া লাগে সাড়ে ৫শ টাকা। বেসরকারি প্রতিষ্ঠান বান্না এক্সপ্রেস এই ট্রেন পরিচালনা করেন। তারা স্টেশনে স্টেশনে কাউন্টার বসিয়ে ম্যানুয়ালি টিকিট বিক্রি করেন। এই ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। আর সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। এটি কুষ্টিয়া থেকে ছেড়ে যাবে সকাল ৯টা ২৫ মিনিটে। এর ফিরতি ট্রেন ঢাকা থেকে বিকাল ৩টায়, কুষ্টিয়ায় পৌঁছাবে ৭টা ৩৭ মিনিটে। এই ট্রেনের শোভন শ্রেণির ভাড়া ধরা হয়েছে ২৯০ টাকা। এই শ্রেণিতে কুষ্টিয়ার জন্য ৫০টি সিট বরাদ্দ দেয়া হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।