বাংলাদেশে দায়িত্বপালন শেষ করে ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার দিবাগত রাতে তিনি ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন। আন্দোলন সহিংসতায় উত্তাল সময়ে ঢাকা ত্যাগ করে ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি। পিটার হাস মঙ্গলবার রাতে সামাজিকমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা জানান। তিনি বলেন, এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস, ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত। দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। তিনি রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন। এখন পিটার হাসের পরিবর্তে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আসতে যাচ্ছেন ডেভিড স্লেটন মিল। তিনি সর্বশেষ চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (উপরাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করছেন। মিল এক সময় ঢাকায় মার্কিন দূতাবাসে উপরাষ্ট্রদূত হিসেবেও কাজ করে গেছেন। twitter
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।