১৯৯০ সালে প্রবল গণআন্দোলনে ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাসের মধ্যে জেল থেকে পাঁচটি আসনে জিতে বাংলাদেশের রাজনীতিতে দারুণভাবে ফিরে এসেছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রধান প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। এরপর বিভিন্ন সময়ে দলটির অনেক গুরুত্বপূর্ণ নেতা অন্য দলে যোগ দিয়ে কিংবা দল ভেঙে বেরিয়ে গেলেও ২০১৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচনি রাজনীতিতে জাতীয় পার্টির গুরুত্ব ধরে রাখতে পেরেছিলেন তিনি। তার অবর্তমানে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। পার্টির পক্ষ থেকে দলীয় মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রায় প্রতিদিনই বনানী কার্যালয়ে সাংবাদিকদের এককভাবে ভোট করার কথা বললেও আসন সমঝোতার আশায় আওয়ামী লীগের শীর্ষনেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করে চলেছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছে অন্তত ৫০টি আসনে সমঝোতা চায়। যেখানে থাকবে না নৌকা প্রতীকসহ দলটির স্বতন্ত্র কোনো প্রার্থী। আসন সমঝোতার দাবিতে অনড় দলটির কেন্দ্রীয় নেতারা। গত তিন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট ও সমঝোতা করে ভোট করা জাতীয় পার্টির শীর্ষ নেতারা এখন টেনশনে। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই সমঝোতা চান তারা। একাধিক দায়িত্বশীল সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানায়, আসন সমঝোতা নিয়ে একের পর এক বৈঠক হচ্ছে। সর্বশেষ বুধবারের বৈঠকে জাপা ৪৫ জনের একটি তালিকা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করে। ৩৫ থেকে ৪০টি আসনে ছাড় পাওয়ার আশা করছে দলটি। সংশ্লিষ্টরা বলছেন, আসন সমঝোতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি একাধিক বৈঠক করলেও এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করছে দল দুটি। এবার নির্বাচনকে অর্থবহ করতে জাতীয় পার্টির কর্মীবান্ধব নেতাদের প্রাধান্য দিতে চায় ক্ষমতাসীনরা। বিশেষ করে জাতীয় পার্টির যেসব সংসদ সদস্যরা এলাকায় শক্তিশালী অবস্থান তৈরি করেছেন তাদের আবার সংসদে আনার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে মনোনয়ন নিয়ে দুশ্চিন্তায় আছেন দলটির অধিকাংশ এমপি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।