BD Highlights
জাতীয়

কুমিল্লা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

কুমিল্লা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার বরুড়া উপজেলার কলেজ রোড এলাকার নির্বাচনি কার্যালয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। নুরুল ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমি আমার অভিযোগ লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি। নির্বাচনের পরে নেতাকর্মী ও সাংবাদিকদের একত্রিত করে আমার বক্তব্য বরুড়ার জনগণের উদ্দেশে রাখবো। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মো. আবদুল বারী, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ভূইয়া, জাপা নেতা আবু ইউসুফ মানিক ও রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির দলীয় ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২২ সালের শুরুতে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। এ বছর জাপার মনোনয়ন পেয়েছেন ইরফান বিন তোরাব আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছিলেন অধ্যাপক নুরুল ইসলাম মিলন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন