কুমিল্লা সিটিতে প্রথমবারের মতো নারী প্রিজাইডিং কর্মকর্তা
কুমিল্লা সিটিতে প্রথমবারের মতো নারী প্রিজাইডিং কর্মকর্তা
BD HIGHLIGHTS
শনিবার (৯ মার্চ) কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের সব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা কেন্দ্রে অবস্থান করছেন। কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনসহ চারটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি তিন নির্বাচনে কোনো নারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন না করলেও প্রথমবারের মতো এ উপনির্বাচনে একজন নারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। ওই নারী প্রিজাইডিং অফিসারের নাম কাজী আপন তিবরানী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমিল্লা নগরীর জাঙ্গালিয়ায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। তিনি জানান, ওই নারী শিক্ষক অত্যন্ত সাহসী। তিনি বুদ্ধিমতি ও সৎ মানুষ। আমরা তার সাহসের কারণে অভিভূত। আশা করি, তিনি চমৎকারভাবে দায়িত্ব সম্পন্ন করবেন। নারী প্রিজাইডিং অফিসার কাজী আপন তিবরানী জানান, নারী পুলিশরাও ডিউটি করেন। আমার নাম যখন আসল, ভাবলাম সারাজীবন শিক্ষকতা করলাম। একদিনের জন্য ভিন্ন কিছু করলে কী দোষ। তাই সুযোগ আসার পর তা কাজে লাগাই। এখন চেষ্টা থাকবে ভোটটা ভালোভাবে সম্পন্ন করা। প্রসঙ্গত, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লক্ষ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।