রমজানের প্রথম দিন কুষ্টিয়ার বাজারে নেমেছিল অনেকগুলো ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল। ব্যবসায়ীদের সতর্ক করা ছাড়াও শহরের ৫টি দোকানিকে অতি মুনাফার জন্য ১৫ হাজার টাকা জরিমানা করেছে। তবে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল ঘুরে আসার পরপরই দাম বাড়িয়ে দিতে দেখা গেছে অসাধু ব্যবসায়ীদের। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের কথা বলছে প্রশাসন। সরেজমিন ঘুরে দেখা গেছে-কুষ্টিয়া পৌরবাজারে মঙ্গলবার সকাল থেকেই জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, স্যানিটারি পরিদর্শক সহ প্রশাসনের বিভিন্ন সংস্থার বাজার মনিটরিং করতে দেখা যায়। বর্ধিত দামে বিক্রি হওয়া খেজুর, তরমুজ, শসা, ডালসহ বিভিন্ন নিত্যপণ্যের পাইকারী ও খুচরা বিক্রেতা এবং আড়তদারদের সঙ্গে কথা বলেছেন তারা। পরীক্ষা করেছেন ক্রয়-বিক্রয়ের রশিদ। এরমধ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমানের ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের আদালত আরো ২ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল চলে আসার পর পরই এসব ফল, শসা ও মুদির দোকানে আবার অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে দেখা গেছে। এ ব্যাপারে পৌর বাজারে কথা হয় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খানের সঙ্গে। তিনি বলেন- রমজান মাসজুড়েই আমরা মাঠে সক্রিয় থাকবো। প্রথম দিনে সতর্ক করা হয়েছে। সামান্য জরিমানা করা হয়েছে। আমরা আইনের সর্বোচ্য ব্যবহার ২ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করতে যাচ্ছি। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে অতি মুনাফার প্রবণতা থেকে বেরিয়ে আসবেন ব্যবসায়ীরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।