BD Highlights
জাতীয়

কৃষক দলের ৩ নেতাকে বহিষ্কার

কৃষক দলের ৩ নেতাকে বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন্দ্রীয় ও কুষ্টিয়া জেলা শাখার বর্তমান ও সাবেক ৩ নেতাকে বহিষ্কার করেছে কৃষক দল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কুষ্টিয়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, কুষ্টিয়া জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মোকা এবং কুষ্টিয়া জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌর কৃষক দলের সাবেক সভাপতি বাবলা আমিনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন