বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর আত্মজীবনীমূলক বই তাকে উপহার দেওয়া হয়েছে। প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া- হার লাইফ, হার স্টোরি’ বইয়ের বাংলা অনুবাদ করেছেন তার ভাই ড. মাহবুব উল্লাহ। অনুদিত বইটির নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’। শনিবার গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার কাছে বইটি হস্তান্তর করা হয়। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মাহবুব উল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। এদিকে সর্বশেষ গত শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। অবনতি হয় তার শারীরিক অবস্থার। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিসিইউতে নেয়া হয়। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। আপাতত বাসায় তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।