BD Highlights
জাতীয়

খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ

খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাসায়নিক সার বিতরণে নিয়োজিত খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করতে হবে তাঁদের। মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার বিতরণ ব্যবস্থাপনায় নিয়োজিত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন। এরপর সরকার নির্ধারিত মূল্যে তা কৃষকদের কাছে বিক্রি করতে হবে। কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিতরণব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন যাতে না ঘটে, সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম চালু থাকবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন