গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটে ‌‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশে আর কখনো স্বৈরাচার সরকারের আগমন ঘটবে না। বৃহস্পতিবার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ক্ষমতায় গেলে অনেকে ছলেবলে-কৌশলে চেয়ার আকড়ে ধরে সংবিধান পরিবর্তন করে। গণভোটে ‘হ্যাঁ’ জিতলে এই সিস্টেমের পরিবর্তন ঘটবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news