BD Highlights
জাতীয়

গাংনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই সমর্থককে জরিমানা

গাংনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই সমর্থককে জরিমানা

মেহেরপুর-২(গাংনী) এ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত নয়টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন জানান, বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো ও নির্বাচনী অফিসে আলোকসজ্জা করার অপরাধে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ (খ) ও ৩৮ ধারায় গাংনী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চৌগাছা গ্রামের স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা প্রতীকের সামর্থক বদর আলীকে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে ৮নং ওয়ার্ডের নৌকার সমর্থক আলী আজগরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন