গাজীপুর-৪: সিমিনের আবেদন খারিজ, নির্বাচনে বাধা নেই স্বতন্ত্র প্রার্থী আলমের
গাজীপুর-৪: সিমিনের আবেদন খারিজ, নির্বাচনে বাধা নেই স্বতন্ত্র প্রার্থী আলমের
BD HIGHLIGHTS
গাজীপুর-৪ আসনের (কাপাসিয়া) স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের নির্বাচন করতে আর কোনও বাধা নেই। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর, সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও সাফওয়ান করিম। আলম আহমেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও আইনজীবী মনিরুজ্জামান আসাদ। আদেশের বিষয়টি নিশ্চিত করে আলম আহমেদের আইনজবী মনিরুজ্জামান আসাদ গণমাধ্যমকে বলেন, এ আবেদনে পক্ষভুক্ত হয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের দেওয়া আদেশ স্থগিত চেয়েছেন তিনি। আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেন। আজ শুনানি শেষে সেটি খারিজ করে দেন। ফলে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের নির্বাচন করতে আর কোনও বাধা নেই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।