চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। শনিবার (২০ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ২০ জনের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ সময় স্থানীয় লোকজনও বিজিবির সঙ্গে যুক্ত হয়ে অনুপ্রবেশ প্রতিরোধে অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ৯টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রথম দফা বৈঠক হয়। পরে বেলা ১২টার দিকে দ্বিতীয় দফা বৈঠকের পর বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে ৫৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭৭/২-এস পিলার এলাকা দিয়ে ওই ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এসময় সীমান্ত এলাকার সাধারণ মানুষও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে শামিল হন। সবার এমন শক্ত ও সম্মিলিত অবস্থানের কারণে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেনি। বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে সকাল ৯টার দিকে প্রথম দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। পরে বেলা ১২টার দিকে দ্বিতীয় দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে আবারও বৈঠক শুরু হয়। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে এবং বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news