BD Highlights
জাতীয়

চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এসময় শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ২০ আসামি। এছাড়াও শুনানিতে মামলার বাদী আলিফের বাবা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান রিপোর্টে সম্পৃক্ততা না পাওয়ায় এজাহারনামীয় ৩ জন আসামির নাম-ঠিকানা সঠিক না পাওয়ায় এবং তদন্তে প্রাপ্ত সুকান্ত দত্ত নামে একজন আসামির অব্যাহতির আবেদন করেন। আসামি সুকান্ত দত্তের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তদন্ত রিপোর্টেও তাকে দুর্ধর্ষ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার সঙ্গে সুকান্ত দত্তের সম্পৃক্ততা রয়েছে মর্মে তদন্ত রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ আছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন